হাসপাতালে ভর্তি আরও ১৪১ ডেঙ্গুরোগী

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • 147

নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩৯৭ জনে। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৪১ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ১২৮ জন ও ঢাকার বাইরের ১৩ জন। এবছর ১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৭৯ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬০৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন। অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৬৯ জন। এদের মধ্যে ঢাকায় এক হাজার ২৫২ জন ও ঢাকার বাইরে ৬১৭ জন। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
আর বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হাসপাতালে ভর্তি আরও ১৪১ ডেঙ্গুরোগী

Update Time : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩