১০ মামলার ৯টিতে জামিন পেলেন আমীর খসরু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • 180

আদালত প্রতিবেদক
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ১০ মামলার ৯ টিতে জামিন পেলেন তিনি। তবে একটি মামলায় জামিন না হওয়ায় সহসাই কারামুক্ত হচ্ছেন না তিনি।
আজ (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ১৭ জানুয়ারি পল্টন থানার দুই মামলায় জামিন পান আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরদিন আরও চার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ২১ জানুয়ারি আরও দুই মামলায় আদালত তার জামিন দেন। বাকি দুই মামলায় অধিকতর জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

১০ মামলার ৯টিতে জামিন পেলেন আমীর খসরু

Update Time : ০৪:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪