কারও কাছে মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি – কারামুক্ত দিবসে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • 237

ঢাকা অফিসঃ আওয়ামী লীগকে সব সময়ই উজানে নাও ঠেলে চলতে হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ জুন) গণভবনে কারামুক্তি দিবস উপলক্ষে দলীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা শুভেচ্ছা জানানোর পরে তাঁদের উদ্দেশ্য এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘যতবার গ্রেফতার হয়েছি ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি, চিঠির মাধ্যমে নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি, দেশবাসীকে চিঠি দিয়েছি।’ ১৯৮১ সালের দেশে ফেরার পরে গ্রেফতারের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে ফেরার পর ৮৩ সালে গ্রেফতার করা হয়, ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়।’ শেখ হাসিনা বলেন, ‘কারও কাছে কোনো দিন মাথানত করিনি, জীবন ভিক্ষা চাইনি। আমি পরিবার থেকে বাবার কাছ থেকে এটা শিখছি যে, কারও কাছে কোন অন্যায়ের কাছে মাথানত করব না।’ আজ শনিবার পৌনে ১২টার সময় গণভবনে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান আওয়ামী লীগ নেতারা। প্রথমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা, পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা জানান।

খা প্র/মতিউর/ঢা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কারও কাছে মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি – কারামুক্ত দিবসে প্রধানমন্ত্রী

Update Time : ১১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২