ইন্দোনেশিয়ায় বন্যা, ৩৪ জনের প্রাণহানি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • 295

আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের মার্চে ভারী বৃষ্টির পর তলিয়ে যায় সেন্ট্রাল জাভার রাস্তা-ঘাট। ছবি: এএফপি।
পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৬ জন। রোববার (১২ মে) পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইলহাম ওহাব জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আগাম থেকে ১৬ ও তানাহ ডেটা থেকে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও ১৮ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এদিকে আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৬০০ জন। তালেবান সরকারের শরণার্থী মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫৩ জনের মৃত্যুর কথা জানায়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল মন্ত্রণালয়টি।
মূলত আফগানিস্তান একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জাতিসংঘ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তার মধ্যে আফগানিস্তান অন্যতম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ইন্দোনেশিয়ায় বন্যা, ৩৪ জনের প্রাণহানি

Update Time : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪