খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা সদর থানার আহ্বায়ক জনাব খায়রুজ্জামান সজীব এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা জনাব খায়রুজ্জামান সজীব এর সভাপতিত্বে আজ ১৯ আগষ্ট বিকাল ৪ টায় খুলনা সদর থানার অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ড মিছিল যোগদান করেন। মিছিলটি নগরীর রেল স্টেশন এ মিলিত হয়ে মিছিল বের করে বিএনপির অফিসের সামনে জনসভা করে আবার ফেরিঘাট মোড়ে শেষ হয়। এ সময় খায়রুজ্জামান সজিব বলেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর হাতকে আরও শক্তিশালী করার জন্য জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রের কোন মানুষের উপর অত্যাচার নিপীড়ন করা যাবে না। যদি কোন বিএনপির স্বেচ্ছাসেবক দল অন্য কোন অঙ্গ সংগঠনের কোন কর্মী নির্যাতন অত্যাচার ভাঙচুর করবে সে যে পদবীতে থাকুন না কেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জাতীয়তাবাদী বিএনপির খুলনা মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জাতীয়তাবাদী বিএনপির খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগরীর সাবেক সভাপতি একরামুল হক হেলাল সহ সদর থানা অন্তর্ভুক্ত নয়টি ওয়ার্ডের আহবায়ক, সদস্য সচিব এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত থাকেন।
ব্রেকিং :
খুলনায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
Reporter Name - Update Time : ১০:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- 596
Tag :
জনপ্রিয়























