রাজধানীতে বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে অফিসগামী মানুষ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 472

নিজস্ব প্রতিবেদক :

এ বছরের বর্ষা যেন কোনো নিয়মের তোয়াক্কা করলো না। আষাঢ়-শ্রাবণ মাসজুড়ে মুষলধারে বৃষ্টি দেখা যায়নি। টুকটাক বৃষ্টিতে ভ্যাপসা গরম কমেনি। তবে, ভাদ্র মাসের শেষদিকে এসে দেখা মিললো বৃষ্টির। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ভারতের স্থলভাগে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তবে, বৃষ্টির প্রবণতা দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি। বরিশাল, খুলনা, চট্টগ্রামের মতো ঢাকায়ও বৃষ্টি হচ্ছে। যা বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতভর অব্যাহত ছিল। সকালেও ঝড়েছে অঝোর বৃষ্টি। এতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

বুধবার সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। অপরদিকে, এর সঙ্গে যোগ হয়েছে গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে, টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি নেমে এসেছে নগরবাসীর জীবনে।

সরেজমিনে দেখা যায়, নগরীর মহাখালী থেকে গুলশান-১ নম্বর পর্যন্ত জটলা দেখা গেছে। গুলশান ১ নম্বরে ত্রিমুখী সমস্যা দেখা দিয়েছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টির কারণে যানজট। এর সঙ্গে যোগ হয়েছে রাস্তা খোঁড়াখুড়ি। বৃষ্টি আর যানজটে এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীতে বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে অফিসগামী মানুষ

Update Time : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২