১৮ সেপ্টেম্বর দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • 226

নিজস্ব প্রতিবেদক: 
রাজধানীর মিরপুরসহ সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল দেশব্যাপী যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকায় বিকাল ৩টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তাই হামলা, মামলা, গ্রেপ্তার, হত্যা ও নির্যাতন করেও বিএনপির আন্দোলন দমন করা যাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

ফাস্ট নিউজ ৭১/ ১৬ সেপ্টেম্বর ২০২২/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ

Update Time : ১২:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২