সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • 112

উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর দেশজুড়ে সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, সুদানের সেনাবাহিনীর প্রধান এবং ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে।

মূলত, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে আফ্রিকার এই দেশটি। মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করছে।

অর্থাৎ দীর্ঘ ২১ মাসের এই গৃহযুদ্ধে দুই পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সুদানের সেনাবাহিনীর প্রধান। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া রক্তক্ষয়ী এই সংঘাত দেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

বিবিসি বলছে, একটি সংক্ষিপ্ত বিবৃতিতে “সুদানকে অস্থিতিশীল করার এবং একটি গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যকে দুর্বল করার” জন্য জেনারেল বুরহানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ওয়াদ মাদানিতে বেসামরিক লোকদের হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। তবে মার্কিন এই বিবৃতিতে ওই হত্যাকাণ্ডের উল্লেখ করা হয়নি। সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Update Time : ০২:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫