গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • 171

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

Update Time : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫