Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 104

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের এক কেজির অধিক হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- ১। সাবিনা আক্তার (২২) ও মোছাঃ রিনা বেগম (৩৯)। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) রাত ০৮:১৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) রাত ০৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম জানতে পারে মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিং, বাড়ী নং-১০, রোড নং-০১, ব্লক-এ এর একটি ফ্ল্যাটে দুই নারী মাদক কারবারি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে এক কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দুটি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র, চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কর্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম সিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত হেরোইন বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মোহাম্মদপুরে হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

Update Time : ১২:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫