সম্পর্ক নিয়ে ভয়-উদ্বেগের ব্যাপারে বলে দেবে এই ছবি

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • 267

আন্তর্জাতিক ডেস্ক:
অপটিক্যাল ইলিউশন এক ধরনের ধাঁধা। এটি এমন একটি ছবি, যেখানে লুকিয়ে আছে একাধিক চিন্তা। এটি যেন এক প্রশ্নের নানা উত্তর। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই এ ছবিগুলো দেখা যায়।
সম্পর্ক নিয়ে একজন মানুষ ভয়ে আছেন, নাকি উদ্বেগে আছেন তা অপটিক্যাল ইলিউশনের এই ছবি বলে দিতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে উত্তাল নেটদুনিয়া।

এই অপটিক্যাল ইলিউশন ছবিটি এঁকেছেন শিল্পী ওলেগ শুপলিয়াক। বিভিন্ন প্রাণী, ব্যক্তির মুখাবয়বের ওপর ভিত্তি করে শিল্পকর্ম তৈরির জন্য বিখ্যাত এই শিল্পী। প্রেম সংক্রান্ত কোনো সম্পর্ক নিয়ে কেউ চাপা উদ্বেগ বা নিরাপত্তাহীনতায় রয়েছে কিনা তার উত্তর মিলবে এই ছবির মাধ্যমে।

কী কী রয়েছে এই ছবিতে?
এই ছবিতে চারটি মুখাবয়ব বা দেহাবয়ব দেখা গেছে। সেগুলো হচ্ছে- একজন নারী, ঘোড়ায় সওয়ার হওয়া একজন সৈনিক, একটি ঘোড়া এবং একাধিক সৈন্য।

এক নারী:
ছবিটি দেখে যদি প্রথমে নারীর মুখাবয়ব চোখে পড়ে, সেক্ষেত্রে কোনো সম্পর্কে যাওয়ার জন্য তিনি যথেষ্ট উদগ্রীব এবং চিন্তিত। এই ধরনের মানুষ স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য রক্ষা করতে জানেন। সেই কারণে তারা উপকৃতও হন।

ঘোড়ায় থাকা সৈনিক:
যদি ছবিটি দেখে প্রথমে ঘোড়ায় সওয়ার হওয়া সৈনিক চোখে পড়ে, সেক্ষেত্রে সম্পর্কে যাওয়ার আগে বা সম্পর্কে থাকলে নিজের চেহারা, বাহ্যিক সৌন্দর্য নিয়ে একটু বেশি মাত্রায় সতর্ক হয়ে থাকেন সেই ব্যক্তি। নিজের ইমেজ ঠিক রাখা নিয়ে চাপ তৈরি হয় তার মনের মধ্যে। তিনি মনে করেন এর ঘাটতি হলে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে।

ঘোড়া:
প্রথমেই ঘোড়ার ছবি চোখে পড়ে তাহলে প্রেমের সম্পর্কে প্রত্যাখ্যাত হওয়ার ভয় পান তারা। কাছের মানুষ প্রত্যাখ্যান করতে পারে বা দূরে সরিয়ে দিতে পারে, এরকম একটি ভয় থাকে। এজন্য সময় এবং পরিস্থিতির ওপর সব ছেড়ে দেওয়া উচিত। সময়ের সঙ্গেই এই ভয় পেরিয়ে ওঠা যাবে।

একাধিক সৈন্য:
যদি প্রথমবার দেখেই একাধিক সৈন্য চোখে পড়ে, তাহলে সেই ব্যক্তি ঠকে যাওয়ার ভয় পান। কোনো সম্পর্কে থাকলে, অপর ব্যক্তি তার কাছে কিছু লুকিয়ে যাচ্ছেন বা ঠকাচ্ছেন এমন ভয় তাদের মনের গভীরে থাকে। এই ব্যক্তিরা তুলনায় একটু বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

/ দ ম দ /

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সম্পর্ক নিয়ে ভয়-উদ্বেগের ব্যাপারে বলে দেবে এই ছবি

Update Time : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২