জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি চাইল বিএনপি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 84

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এ দাবি জানান।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বুধবারের (২১ মে) বক্তব্যে আবারো নতুন বির্তকের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেয়ার দাবি আমরা ইতোপূর্বে অনেকবার উত্থাপন করেছি।’

নিরপেক্ষতা বজায়ে বিতর্কিত উপদেষ্টাদের সরানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেয়ার দাবি আমরা তুলেছিলাম।’

দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টারা একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানেন ও বোঝেন; উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের র্নিদলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘এ সরকারের প্রধান কাজ একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, তাই শুধুমাত্র রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়।’

মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটি বিবেচনা করার দাবি জানিয়েছে দলটি।

এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন বিএনপি নেতারা।

এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলমের সমালোচনা করে মোশারফ হোসেন বলেন, ‘অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে।’ বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি চাইল বিএনপি

Update Time : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫