গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৪৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। এ বিভাগেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন।
সোমবার (১৬ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪৪ জন।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০৮ জন।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি সপ্তাহে একজনসহ এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক সাত শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ছয় হাজার ৪৬৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক দু’ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী। ইউএনবি
ডেস্ক নিউজ 






















