ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 238

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকার গ্রুপটি তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করে পোস্ট দেয়।

পেজের নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কভার ফটোতে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণে রয়েছে এবং শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং বিষয়টি সমাধানে আইটি বিভাগ কাজ করছে।

এ ঘটনায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময়ে পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

Update Time : ১২:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫