জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে : নাহিদ ইসলাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 108

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছেন।

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকালকের ঘটনায় আহত জুলাই যোদ্ধাদের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়েছেন, যা এনসিপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নাহিদ ইসলাম আহ্বান জানান, এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের সঙ্গে বসে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও গল্প শোনার মাধ্যমে তারা বুঝতে পারবেন কারা লড়াই করেছে এবং কিভাবে দেশ স্বাধীন হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা স্বাক্ষর করেছেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের নেতারা নেতৃত্বাধীন এনসিপি এই সনদে স্বাক্ষর করেনি।

স্বাক্ষর অনুষ্ঠানের আগে জাতীয় সংসদ ভবনের মঞ্চে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের সরানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে, যার ফলে লাঠিপেটা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে : নাহিদ ইসলাম

Update Time : ০২:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫