ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 230

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন।

গত এক দিনে সারা দেশে ৯৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৪২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৬৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

Update Time : ০৯:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫