মাস্কের বেতন-ভাতা ইতিহাসে সর্বোচ্চ, প্রায় ১ লাখ কোটি ডলার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • 200

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলারের বিশাল বেতন-প্যাকেজ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় কোম্পানিটির শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ শতাংশ ভোটে এ প্রস্তাব অনুমোদিত হয়।

এ বেতন-প্যাকেজ পাওয়ার শর্ত হলো, আগামী ১০ বছরে কোম্পানির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামানো এবং কোম্পানির বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে বৃদ্ধি করে ৮ লাখ ৫০ হাজার কোটি ডলার করা।

সভায় মাস্ক জানান, এপ্রিল থেকে দুই সিটের, স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ উৎপাদন শুরু হবে এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করা হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য টেসলার কারখানা নির্মাণ ও ইন্টেলের সঙ্গে সমন্বয় করা হবে।

আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মূল মুনাফা অর্জন। প্রতিটি ধাপ পূরণে তিনি পাবেন কোম্পানির ১ শতাংশ শেয়ার। সব লক্ষ্য পূরণ হলে তার শেয়ারের মূল্য প্রায় ১ লাখ কোটি ডলার হবে।

যদিও এই বিশাল বেতন-প্যাকেজ নিয়ে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমসহ কিছু বড় বিনিয়োগকারী আপত্তি তুলেছেন, টেসলা বোর্ডের দাবি, মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মাস্কের বেতন-ভাতা ইতিহাসে সর্বোচ্চ, প্রায় ১ লাখ কোটি ডলার

Update Time : ০২:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫