প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 175

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। এর মধ্য দিয়ে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন।
ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র চার দিন আগেও মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৬০০ বিলিয়ন ডলার। গত শুক্রবার একটি আদালতের রায়ে তার ২০১৮ সালের বেতন প্যাকেজ পুনর্বহাল হওয়ায় একদিনেই সম্পদে যোগ হয় প্রায় ১৩৯ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০১৮ সালের এই বেতন প্যাকেজ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। একসময় যার মূল্য ছিল ৫৬ বিলিয়ন ডলার। এর আগে একটি নিম্ন আদালত এই বিশাল অঙ্কের চুক্তি বাতিল করলেও দুই বছর পর ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে প্যাকেজটি মাস্ককে ফিরিয়ে দেয়। সুপ্রিম কোর্টের মতে, ২০২৪ সালে বেতন প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত যথাযথ ছিল না এবং এর মাধ্যমে ইলন মাস্কের প্রতি অন্যায় করা হয়েছিল।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে মহাকাশ প্রযুক্তি খাতে তার প্রতিষ্ঠিত কোম্পানি স্পেসএক্স শেয়ারবাজারে আসতে পারে—এমন খবরে মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মাইলফলক স্পর্শ করেন।
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

Update Time : ১০:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫