দাম চড়া সবজি-মুরগির, পেঁয়াজ-ডিমে স্বস্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 116

দাম চড়া সবজি-মুরগির, পেঁয়াজ-ডিমে স্বস্তি
রাজধানী ঢাকাসহ দেশের বাজারে গত এক সপ্তাহের বেশি সময় ধরে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। শীত মৌসুমের শুরুতে আগাম জাতের সবজির সরবরাহ ভালো থাকায় দাম তুলনামূলক কম ছিল। তবে সম্প্রতি সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। সবজির পাশাপাশি মুরগির দামও চড়া থাকলেও ডিম ও মুড়িকাটা পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলেছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, মৌসুমের নতুন আলুর দাম বেড়ে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগেও ছিল ২০ থেকে ২৫ টাকা। ফুলকপির দামও বেড়েছে। ছোট আকারের একটি ফুলকপি এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ২৫ থেকে ৩০ টাকা। একইভাবে লাউয়ের দাম বেড়ে পিসপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে।
বেগুনের দাম জাত ও মানভেদে কেজিপ্রতি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শিমের ক্ষেত্রেও দাম বেড়েছে। সাধারণ মানের শিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে, আর ভালো মানের শিমের দাম ৭০ থেকে ৮০ টাকা। দেশি লাউ, যা আগে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যেত, তা এখন বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কিছু সবজির দামে তুলনামূলক স্বস্তি রয়েছে। বড় আকারের বাঁধাকপি পিসপ্রতি ৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত গাজর কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও ভরা মৌসুম হওয়া সত্ত্বেও টমেটোর দাম এখনো চড়া। বাজারভেদে টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়।
এদিকে স্থানীয়ভাবে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। ভ্যানগাড়িতে কেজিপ্রতি ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও মুদি দোকানে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দাম কমে ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় নেমেছে।
অন্যদিকে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিপ্রতি ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। তবে সোনালি মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে সোনালি মুরগি কেজিপ্রতি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, শীত কমে এলেও প্রত্যাশিত হারে সবজির সরবরাহ বাড়েনি। এছাড়া বছরের শুরুতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বাড়ায় মুরগির চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দাম চড়া সবজি-মুরগির, পেঁয়াজ-ডিমে স্বস্তি

Update Time : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬