১২ ঘণ্টার ব্যবধানে বাড়ল সোনার দাম, সৃষ্টি হলো নতুন ইতিহাস

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 150

কিছুটা দাম কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ২৯৯ টাকা। এতে অতীতের রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

১২ ঘণ্টার ব্যবধানে বাড়ল সোনার দাম, সৃষ্টি হলো নতুন ইতিহাস

Update Time : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬