কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 220

ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করায় কানাডার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা না করে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে, যা দেশটির জন্য ঝুঁকিপূর্ণ হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে তা স্বাভাবিকভাবেই কানাডাকেও সুরক্ষা দেবে। কিন্তু কানাডা এতে সহযোগিতা না করে চীনের সঙ্গে ব্যবসার পক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি, এই বাণিজ্যিক সম্পর্কের আড়ালেই চীন কানাডাকে গিলে খাবে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি দেশটির নেতৃত্বের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার কারণেই কানাডা টিকে আছে।

উল্লেখ্য, সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে কানাডা, যার ফলে দুই দেশের কিছু পণ্যে আমদানি-রপ্তানি শুল্ক কমানো হয়েছে। এ চুক্তির পরই ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য নয়, নিজেদের সক্ষমতার কারণেই সফল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬