ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 102

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন।

মঙ্গলবার দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো অপরাধ ছাড়াই নাইমুদ্দীনের ওপর পুলিশ হামলা চালিয়েছে। তারা বলেন, “রাস্তা-ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে, এই অধিকার কে দিয়েছে? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা সরব না।”

তাদের তিন দফা দাবি হলো: ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অযাচিত পুলিশিং বন্ধ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।

এদিকে, পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় দুই সাংবাদিক, একজন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীও মারধরের শিকার হয়েছেন। সাংবাদিকরা হলেন বাংলানিউজ২৪.কম-এর তোফায়েল আহমেদ (২৫) এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)। হাসপাতালে তোফায়েল জানান, অভিযানের ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তাকে লাঠি দিয়ে মারধর করেছে।

ডিসি মাসুদ আলম ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

Update Time : ০৩:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬