মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর স্লোগান, দুঃখ প্রকাশ হাসনাতের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • 136

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হাসনাত এক শিশুকে নিয়ে ভিডিও ধারণ করেছেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে ‘চাঁদাবাজ’ বলতে শোনা যায়। ভিডিওতে হাসনাতকে বলতে শোনা যায়, ‘মির্জা আব্বাস চাঁদাবাজ’। এরপর ওই শিশুটিও একই কথা বলতে থাকে।

তবে ওই ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেছেন এনসিপির এ নেতা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়।

ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

তিনি জানান, ভিডিওটি নির্বাচনকালীন ধারণ করা হয়েছিল এবং এটি তাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনসিপির এ নেতা আরও বলেন, ভিডিওটির জন্য তিনি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। এ কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, তা নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।

সবশেষে নিজের কাজের জন্য আবারও দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর স্লোগান, দুঃখ প্রকাশ হাসনাতের

Update Time : ০২:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬