ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 138

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের বরাত ছাড়া কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিকারের স্কট রিটার ব্যবহার করেছেন কি না তা নিশ্চিত নয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ৭ মার্চ তার দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার পরে আহতদের দেখতে গিয়েছিলেন।

ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। পূর্বেও ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল, যা পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গুজব’ হিসেবে উল্লেখ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

Update Time : ০১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬