মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন; সব কিছু গুঁড়িয়ে দেওয়া হবে, এমনটা আগে হয়নি। তিনি আরও বলেন, এখনই হরমুজ প্রণালি খুলে দিতে হবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এর আগে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনার হুমকিও দিয়েছিলেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের এক পাইলটকে উদ্ধারের দাবির পরই ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলটটি নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান ট্রাম্প।
ডেস্ক নিউজ 





















