৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: এক্সিওস

গত এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধরত ইরান ও ইসরায়েল শিগগিরই ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতি দুই স্তরে কার্যকর হবে।

প্রথম স্তরে ৪৫ দিন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকবে। এই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনাও শুরু হবে। সূত্রগুলো জানিয়েছে, এ আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে ‘গভীর আলোচনা’ চলছে এবং তার ঘোষিত ডেডলাইন শেষ হওয়ার আগেই এর ফলাফল আশা করা যাচ্ছে।

তিনি বলেন, “একটি ভালো সুযোগ ইরানের সামনে আছে, কিন্তু যদি তারা কোনো সমঝোতা চুক্তিতে না পৌঁছায়— আমি ইরানের সবকিছু উড়িয়ে দেবো।”

সূত্র: এক্সিওস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: এক্সিওস

Update Time : ০২:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬