যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় পাকিস্তানের মাধ্যমে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে সংলাপ শুরু হতে যাচ্ছে। এই সংলাপের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “সব মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনাসদস্য, গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র বর্তমানে যেখানে আছে, সেখানে থাকবে। যতদিন পর্যন্ত ইরান একটি সত্যিকার সমঝোতা চুক্তিতে পৌঁছাচ্ছে না— ততদিন এই অবস্থা থাকবে। যদি ইরান চুক্তিতে ব্যর্থ হয়, তাহলে ফের হামলা শুরু হবে এবং তা অতীতের সব হামলার চেয়েও ব্যাপক ও শক্তিশালী হবে।”
সংলাপে মার্কিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
সূত্র: রয়টার্স
ডেস্ক নিউজ 





















