Dhaka ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে হাম-রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধন

হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এর পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয় পর্যায়েও টিকাদান কর্মসূচির উদ্বোধনী আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ধাপে কার্যক্রম চালু করা হয়।

সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশজুড়ে হাম-রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধন

Update Time : ১২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬