বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে ১৭ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • 225

অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৭ আগস্ট) রাত পৌনে ৯টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রী বলেন , বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে ১৭ জন নিহত

Update Time : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১