পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি মঞ্চে আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যদিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হলো।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল বিজেপির বড় ধরনের শক্তি প্রদর্শন।

প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।

মোদি ছাড়াও বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পশ্চিম বাংলার সংস্কৃতির ছোঁয়াও রাখা হয়েছিল। সেখানে প্রায় ২০টি মিষ্টি ও ঝালমুড়ির স্টল বসানো হয়। ঝালমুড়ি নিয়ে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়, যখন এপ্রিল মাসে ঝাড়গ্রামের এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি হঠাৎ থেমে এই জনপ্রিয় খাবার খেয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Update Time : ০২:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬