সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী রোববার (১৭ মে) সন্ধ্যায় সাধারণ মানুষকে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে তা সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে রোববার চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন চাঁদ দেখা যেতে পারে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে।

কেন্দ্রটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, ১৭ মে সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জাতীয় পর্যায়ে চাঁদ দেখার কার্যক্রম পরিচালিত হবে।

ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই মুসলমানরা পবিত্র হজ পালন করেন এবং ঈদুল আজহা উদযাপন করেন। জিলহজের ৯ তারিখে আরাফাত দিবস এবং ১০ তারিখে ঈদুল আজহার মূল উৎসব পালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার

Update Time : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬