ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথমে উত্তেজনা শুরু হয়। পরে ধীরে ধীরে পুরো ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আন্দোলন শুরু করেন এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষায়িত এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল। এ দাবিকে কেন্দ্র করেই তারা কর্মসূচি চালিয়ে আসছিলেন।

গাজীপুর সদর থানার ওসি জানান, সকালে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

Update Time : ০৩:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬