মিরপুরের পূরবী মার্কেটে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। তবে কিসের দোকানে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।’

রাফি আল ফারুক জানান, তারা আগুনের খবর পান সকাল ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

Update Time : ০২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬