সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টিও বিবেচনা করতে বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

Update Time : ০৪:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬