পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে এবং আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না; প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে, বাইরের কেউ এসে তা করে দেবে না।

এর আগে একদিনের সরকারি সফরে সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসূচির অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাড়, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদী খালপাড়ে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

Update Time : ১২:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬