সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 110

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় সূত্র জানায়, দিনটি উপলক্ষে রংপুরসহ বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, কবর জিয়ারত, স্মরণসভা এবং এরশাদের ভাষণ প্রচারের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে পল্লী নিবাসে এরশাদের সমাধিতে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন। তাঁর শাসনামলে উপজেলা ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ওষুধ নীতি প্রণয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন।

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন এরশাদ। পরে পরিবারের সঙ্গে রংপুরে চলে আসেন। ২০১৯ সালের ১৪ জুলাই ৯০ বছর বয়সে তিনি মারা যান। তাঁর ইচ্ছা ও সমর্থকদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুরের পল্লী নিবাসে তাঁকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : ১২:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬