প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 113

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

তার আগমনে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের অনেককেও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে দেখা যায়।

ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে, গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। সেদিন তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান

Update Time : ১২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬