জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 165

জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল দাবি করছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া সব দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার একটি অংশে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না এবং সে সময়ও এ বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে নির্বাচিত দল তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। বিএনপি যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদের বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ।

সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারগুলো বিএনপির হাত ধরেই এসেছে। বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর কৃতিত্ব বিএনপির বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধান সংস্কারের নয়, সংবিধান সংশোধনের পক্ষে। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনী ইশতেহারে থাকা বিষয়গুলো বাস্তবায়নই দলের লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক হাতিয়ার হিসেবে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। বিএনপি তা চায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

Update Time : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬