‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, ৬ ঘণ্টা ধরে রাস্তার মোড়ে কান্নায় দুই বোন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 20

দিনাজপুরের হিলিতে ছোট সন্তানকে সঙ্গে নিয়ে দুই মেয়েকে রাস্তার পাশে রেখে ‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে চলে গেছেন এক মা। এরপর দীর্ঘ ছয় ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে না আসায় দুই শিশু রাস্তার মোড়ে বসে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি বন্দরের চার নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুই শিশুকে দীর্ঘ সময় ধরে একা বসে কাঁদতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা হাকিমপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় তিনি শিশুদের বলেন, ‘থাকো, টাকা নিয়ে আসি।’ তবে এরপর তিনি আর ফিরে আসেননি।

ওসি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশুদের নিরাপদে তাদের জিম্মায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, ৬ ঘণ্টা ধরে রাস্তার মোড়ে কান্নায় দুই বোন

Update Time : ১২:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬