২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 12

দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে তা ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ১টার দিকে তরল খাবার গ্রহণের মাধ্যমে তিনি অনশন ভঙ্গ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনশন ভাঙার সময় সোনাম ওয়াংচুকের পাশে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলী আংমোও পাশে ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ভিডিওটি প্রকাশ করেছে।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক।

অনশন ভাঙার পর সোনাম বলেন, তিনি অনশন শেষ করতে পেরে কৃতজ্ঞ। এ সময় তিনি স্ত্রী গীতাঞ্জলী আংমোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনশন শুরুর পর প্রথম ২০ দিন তিনি যন্তর মন্তরেই অবস্থান করেন। পরে ২১তম দিনে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার স্ত্রী দিল্লি হাইকোর্টে আবেদন করলে আদালতের নির্দেশে তাকে পরে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সোনাম ওয়াংচুক ও সিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। যদিও শিক্ষামন্ত্রী এখনো পদে বহাল রয়েছেন। তবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশিকে বদলি করে অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর পরই অনশন ভাঙেন সোনাম।

মেদান্ত হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, টানা ২৬ দিনের অনশনে সোনাম ওয়াংচুকের ওজন প্রায় ১১ কেজি কমে গেছে।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

Update Time : ০২:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬