একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন সম্ভব।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সার্জিও গর এক বার্তায় বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য বিদ্যমান সুযোগগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এবং যৌথভাবে কাজ করলে উভয় দেশই বাস্তব সাফল্য অর্জন করতে পারবে।

এর আগে, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার বাংলাদেশ সফর শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : সার্জিও গর

Update Time : ০২:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬