যাত্রাবাড়ী মহাখালী আগারগাঁও মালিবাগে ককটেল বিস্ফোরণ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 5

রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও, মালিবাগ ও বাবুবাজারসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরমধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন।

যাত্রাবাড়ীতে থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শুনা যায়।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায়, ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।

তবে পরে জানা যায়, এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এ ঘটনায় একজন আহত হয়েছেন।

এদিকে, প্রায় একই সময়ে ঢাকার মহাখালী, বাবুবাজার ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ফেলা হলে সেটি বিস্ফোরণ হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক। তিনি বলেন, কেউ ওপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত তথ্য এখনো পাইনি।

বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মলয় বসির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

যাত্রাবাড়ী মহাখালী আগারগাঁও মালিবাগে ককটেল বিস্ফোরণ

Update Time : ১১:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬