৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • 12

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় দফায় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের মাধ্যমে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে ওই সময় পুলিশ যাচাইয়ের নামে পিএসসির সুপারিশপ্রাপ্ত অনেককে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সুপারিশপ্রাপ্তরা আন্দোলনেও নামেন।

নতুন প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া গেলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য করা হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

এ নিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের সংখ্যা আরও বাড়ল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

Update Time : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬