শুঁয়োপোকার মল থেকে তৈরি চা বেঁচে লাখ লাখ টাকা আয়

  • Reporter Name
  • Update Time : ১০:২১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • 266

আন্তর্জাতিক ডেস্ক

সাতসকালে মেজাজ চাঙ্গা করতে নাকি এক কাপ চা যথেষ্ট। অনেকেই জোর দিয়ে এ কথা বলে থাকেন। তবে এ চা তৈরিতে নাকি ব্যবহার হচ্ছে শুঁয়োপোকার মল। শুনে অবাক লাগলেও জাপানি গবেষক সুয়োশি মারুওকা প্রথম এই চা তৈরির বিষয়ে ভেবেছিলেন।

অডিটি সেন্ট্রাল নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউজ ১৮।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে চু-হি-চা নামের একটি চা তৈরি করা হয়। এই চা তৈরি করা হয় শুঁয়োপোকার মল থেকে। সুয়োশি মারুওকা নামে এক গবেষক এ চা তৈরি করেছেন।

মারুওকা জানান, একদিন বিশ্ববিদ্যালয়ে তাঁর এক সহযোগী অনেক শুঁয়োপোকা নিয়ে আসেন। সেগুলি তাঁকে দিয়ে দেন। তিনি বলেন, এটি এক ধরণের উপহার, যা তিনি কোথাও থেকে পেয়েছেন। সুয়োশি শুঁয়োপোকাগুলি নিয়ে কী করবেন, তা বুঝতে পারছিলেন না।

সুয়োশি পরে জানান, সেই শুঁয়োপোকাগুলি মলের গন্ধ তাঁর খুব পছন্দ হয়েছিল। তারপরেই তিনি ভাবলেন সেটা থেকে চা বানানো যায় কিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সেই চা খুব বিখ্যাত হয়েছিল বাজারে। সুয়োশি এরপর তিনি ভিন্নভাবে চা বানানোর সিদ্ধান্ত নেন। তিনি ২০টি বিভিন্ন পোকামাকড় এবং ৪০টি ভিন্ন ভিন্ন গাছের সাহায্যে একটি বিশেষ ধরনের চা তৈরি করারা চেষ্টা করছেন।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনি ১২ লাখ টাকার বেশি আয় করেছেন। বর্তমানে তিনি আরও বিভিন্ন পোকামাকড়ের সাহায্যে চা তৈরির কথা ভাবছেন। এর জন্য ক্রাউড ফান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শুঁয়োপোকার মল থেকে তৈরি চা বেঁচে লাখ লাখ টাকা আয়

Update Time : ১০:২১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩