তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।
ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘একটি শিশু জন্ম নেওয়ার মুহূর্ত। সিরিয়ার আলেপ্পোতে তার মা ধ্বংসস্তূপের নিচে ছিল। শিশুটির জন্মের পরই তার মা মারা গেছেন।’
‘আল্লাহ সিরিয়া এবং তুরস্কের মানুষকে ধৈর্য্য ধরার শক্তি দিক এবং ভূমিকম্পে হতাহতদের ওপর দয়া প্রদর্শন করুক।’
তবে শিশুটি বেঁচে আছে নাকি মারা গেছে সেটি উল্লেখ করা হয়নি। ফলে এখনো নিশ্চিত নয় ওই শিশুটি বেঁচে আছে কি না।
এছাড়া সিরিয়ার আফরিনেও ধ্বংসস্তূপ থেকে একটি শিশু উদ্ধারের খবর পাওয়া গেছে। জানা গেছে, ওই শিশুর বাবা-মা দু’জনই মারা গেলেও অলৌকিকভাবে সে বেঁচে গেছে।
এদিকে সোমবার স্থানীয় সময় ভোর ৪টার একটু পর সিরিয়া-তুরস্কে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে ভূকম্পন শুরু হওয়ার পর অনেকে বাড়ি থেকে বের হতে পারেননি। এ কারণে বেশিরভাগ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান।
Reporter Name 





















