বরিশালে ১ মার্চ থেকে ফের ফ্লাইট চালু

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 137

নিজস্ব প্রতিবেদক
ফের ফ্লাইট চালু করছে নভোএয়ার
আগামী ১ মার্চ থেকে বরিশাল রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করবে নভোএয়ার। যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে এ রুটে ফ্লাইট বন্ধ ছিল। এ রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮০০ টাকা।

নভোএয়ার প্রতি শনি, সোম ও বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া সপ্তাহে একদিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হয়। বিস্তারিত জানার জন্য ফোন করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বরিশালে ১ মার্চ থেকে ফের ফ্লাইট চালু

Update Time : ১২:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩