রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির মাদকবিরোধী অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • 151

নিজস্ব প্রতিনিধি:

>>৪০০০ পিস ইয়াবাসহ গোয়েন্দা জালে ১ মাদক কারবারি

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুল্লাহ।
শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:০০ টায় মতিঝিল থানার টিএনটি কলোনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মতিঝিল থানার টিএনটি কলোনীর ২ নং গেটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪০০০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এসময় মাদক সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।
ডিএমপির মতিঝিল থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

>>৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা-বিভাগ। গ্রেফতারকৃতরা হলো – মোঃ আব্দুল সালাম ও মোঃ শাহিন ভূইয়া।
শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:১৫টায় শাহজাহানপুর থানার কমলাপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ভাষ্যে, কতিপয় মাদক কারবারি কমলাপুর রেল স্টেশন এলাকার বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্য মোতাবেক সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তার ভাষ্যে, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

>>বনানীতে ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা – মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আব্দুর রহিম।
শনিবার (১১ মার্চ ২০২৩) রাত ৭:৪৫টায় মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাসের ভাষ্যে কতিপয় মাদক কারবারি বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাইফুল ও রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাঁর ভাষ্যমতে, গ্রেফতারকৃত সাইফুল ও রহিম কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃত সাইফুল ও রহিমের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির মাদকবিরোধী অভিযান

Update Time : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩