এসএসসির ফল বৃহস্পতিবার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • 367

ফার্স্টনিউজ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর।

করোনার প্রাদুর্ভাবে অনেকটাই অনিশ্চয়তায় পড়েছিল এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় ১০ মাস অপেক্ষার পর করোনা কিছুটা কমে এলে গত ১৪ নভেম্বর থেকে সংক্ষিপ্ত পরিসরে এসএসসি পরীক্ষা নেয়া হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসএসসির ফল বৃহস্পতিবার

Update Time : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১