পরীমনি আদালতে হাজিরা দিলেন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • 284

বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দেন । এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে যান তিনি। এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন।

আজ দুপুরে বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। গত ১৪ ডিসেম্বর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এ জন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ১৫ নভেম্বর নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। একই সঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়। এর আগে ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

পরীমনি আদালতে হাজিরা দিলেন

Update Time : ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২