ভারতে স্থানীয় নির্বাচনে মৃত নারীর জয়

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • 123

আন্তর্জাতিক ডেস্ক
মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর ভারতের উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনে জিতেছেন এক নারী। সমর্থকরা তাকে শ্রদ্ধা জানানোর নির্দশন হিসেবে সমর্থন করার প্রতিশ্রুতি রক্ষা করায় নির্বাচনে জয় পেয়েছেন ওই নারী। মঙ্গলবার উত্তর প্রদেশের সরকারি কর্মকর্তারা স্থানীয় নির্বাচনে মৃত প্রার্থীর জয়ের এই তথ্য জানিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পৌরসভার একটি নাগরিক সংস্থার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। রাজ্যের বিজনোর জেলার এই নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আসিয়া বি-কে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩০ বছর বয়সী জনপ্রিয় এই নারী প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময় ফুসফুস এবং পেটে তীব্র সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্বাচনের মাত্র ১২ দিন আগে মারা যান আশিয়া বি।
আশিয়া বির মারা যাওয়ার তথ্য নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েছিলেন তার স্বামী। মঙ্গলবার বিজনোর জেলার কর্মকর্তা ভগবান শরণ এএফপিকে বলেছেন, ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো উপায় ছিল না।
‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে, তা আর স্থগিত বা বন্ধ করা যায় না,’ বলেন শরণ। নির্বাচনের আগে মারা যাওয়ায় ভোটাররা আশিয়া বিকে ভোটদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করেন। অনেক ভোটার যেকোনও মূল্যে তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। বিজনোর জেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির দেশটির দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আশিয়া সহজেই মানুষকে বন্ধু বানাতেন। লোকজন তাকে সমর্থন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভেঙে ফেলতে চায়নি এবং ফলাফলও তাই হয়েছে।’ আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি বলেন, বি ‘তার শান্ত স্বভাবের কল্যাণে মানুষের মন জয়’ করেছেন। বিজনোরের ভোটার আরিফ বলেন, ‘আমাদের এই ভোট তার প্রতি শ্রদ্ধা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভারতে স্থানীয় নির্বাচনে মৃত নারীর জয়

Update Time : ০৮:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩